গাইবান্ধার দক্ষিণপাড়ায় জয়ন্ত কুমার গৌতমের  ঈদ পরবর্তী উপহার বিতরণ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম গাইবান্ধা থেকে আবু নাসের সিদ্দিক তুহিন :: গাইবান্ধার পূর্ব গোবিন্দপুর,পুলিশ লাইন সংলগ্ন দক্ষিণ পাড়া  (টাইগার মোড়)কমিটির পরিচালক পুলিশ সদস্য জয়ন্ত কুমার গৌতম এর নিজস্ব  উদ্যোগে করোনার ভয়াল থাবায়  অসহায় পরিবার দের মাঝে ঈদ পরবর্তী  উপহার সামগ্রী   দেয়া হয়, করোনার সংক্রমন যাতে না হয় তাই স্বাস্থ্য বিধি মেনে বুধবার রাতে বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌছিয়ে দেয়া হয়।
একাজে সহযোগীতা করেন টাইগার মোড় কমিটির রাহি মিয়া, সাদ্দাম হোসেন, বাবু মিয়া, সাগর রায়, হিরা মিয়া,পলাশ মিয়া, সোহাগ হোসন, শিবলু বর্মন, চমক রায় প্রমুখ সকল সদস্যবৃন্দ এবং তদারকি ও দিক নির্দেশনা প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও কবি আবু নাসের সিদ্দিক তুহিন।
সকল পরিবারের মাঝে চাল, আটা, লবন, আলু, সাবান বিতরণ করা হয়েছে। জয়ন্ত কুমার গৌতম জানান  করোনাকালে খাদ্য সামগ্রি বিতরণের এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *