প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: গত ২০ শে নভেম্বর ২০২০ ইং শুক্রবার ALKADERIA Express – এ মহা ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডিভোর্সড ক্লাবের ৩য় পুনর্মিলনী এবং সফলতার গল্প । মোঃ মশিউর রহমানের কন্ঠে কোরআন তেলোওয়াত এবং নওশিন তাসনিম লিওনা’র উদ্বোধনী নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ড. বদরুল হাসান কচি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট । বাংলাদেশ ডিভোর্সড ক্লাবের সকল সদস্যদের কোন রকম সন্মানী ছাড়াই আইনগত সহযোগিতা দেবার আশ্বাস দেন এবং ক্লাবটি যেন সংগঠন হিসেবে গঠনমূলক কাজে নিয়োজিত হতে পারে সে ব্যাপারে আরো জোরদার হতে বলেন ।
জনাব মারুফ লিয়াকত ; সহ-সভাপতি E-Club বলেন , ডিভোর্সের পরবর্তি সময় মানসিক এবং আর্থিকভাবে যে অসামঞ্জস্যতার সম্মুখীন হন একজন মানুষ তা সমাধানের জন্য চিকিৎসকদের মুখোমুখি হতে হবে, Entrepreneurs Club Of Bangladesh Ltd. কর্মহীন বেকারদের ক্যারিয়ারের গাইড লাইন দেবে। যারা ব্যবসা শুরু করতে চান তাদের ডেভেলপমেন্টের জন্য ই- ক্লাব MOU – এর মাধ্যমে এক সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন ।
ড. এম ডি আজিজুর রহমান অপু ; সহকারী সার্জন , কুর্মিটোলা জেনেরাল হাসপাতাল ।তিনি সদস্যদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেবার কথা বলেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন জনাব ফিরোজ আলম সুমন ; রাষ্ট্রদূত এবং পরিচালক (UNWPA) , ‘একাকীত্বকে শক্তিকে রূপান্তরিত করতে হবে, জীবন কোথাও থেমে থাকে না । ডিভোর্সের কারনে যেন বাচ্চারা ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে । তিনি আরো বলেন, প্রায়রিটি কার্ড ইস্যু করে কাদেরিয়া এক্সপ্রেসের সকল আউটলেটে সদস্যরা ব্যক্তিগত নামে সর্বোচ্চ ডিস্কাউন্টে খেতে পারবেন । শিশুদের স্বাস্থ্য শিক্ষা নিয়ে একসাথে কাজ করবার জন্য আহবান জানান ।
সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী হোসেন আরিফ, এল আর বি ব্যান্ডের শেখ ইকবাল আহমেদ রনি, আশা মনি, ফেরদোস আরা বন্যা, কবিতা পাঠ করেন মারুফা আখতার পাখি, অভিনেত্রী নাবিলা আলম পলিন এবং নওশিন তাসনিম লিওনা ।
নতুন করে জীবন সঙ্গী নিয়ে সংসার শুরু করবার জন্য নব দম্পতিদের পুরস্কৃত করা হয় ক্লাবের পক্ষ থেকে ।
বিবাহ যোগ্যরা যেন ফ্রি-তে অনলাইনের মাধ্যমে পাত্র-পাত্রী’র সন্ধান পান সেজন্য মেট্রোমনিয়াল ওয়েবসাইট Matrimonial.com.bd করা হয়েছে, পাশাপাশি বাড়িতে বসে যেন বেচা-কেনা করতে পারেন সেজন্য ই-কমার্স ওয়েবসাইট BuyOnline.com.bd করা আছে ।
