ভালো নেই স্বদেশ – মরিয়ম চৌধুরী


বর্তমানে বাংলাদেশে সর্বত্র বিরাজমান এক ভীতিকর পরিস্থিতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আজ বাংলাদেশের প্রতিটি স্থানে দৃশ্যমান।

মানুষ হয়ে মানুষের নির্মম হত্যাকাণ্ড, পালাবদল গণ -ধর্ষণ, গণহত্যা আজ থমকে দিচ্ছে পুরো জাতিকে।

আজ আমাদের মুখে প্রতিবাদের কোন ভাষা নেই আমরা নির্বাক, আমরা ভীত আমরা শঙ্কিত।
আজ আমরা এমন পরিস্থিতির মাঝে থেকে বিস্মিত দুঃখিত মর্মাহত। আমি এ সমস্ত বর্বরোচিত হত্যাকাণ্ড গভীর নিন্দা জানাই।

মাত্র কিছুদিন আগেও রায়হান হত্যার মর্মান্তিক কিছু অভিপ্রেত ঘটনার শোক মানুষ ভুলতে না ভুলতেই আবারো নতুন ঘটনার জন্ম দিয়েছে।

খবরের পাতায় দেখলাম সিলেট দক্ষিণ সুরমার আরেকটি তাজা প্রাণ ঝরে গেল। হতভাগা এই মা ছেলের লাশের পাশে বসে বিচার চাইছেন? একজন মা নিজের ছেলেমেয়েদের এত কষ্ট করে বড় করে আততায়ীর হাতে নিজের ছেলের এই নির্মমভাবে অপমৃত্যুতে বুকফাটা আর্তনাদ আকাশ-পাতাল যেন ভারী হয়ে উঠছিল।

আমি ও একজন মা! প্রচন্ড কষ্ট হচ্ছিল, ভাবছিলাম এরা বিচার পাবে? কোথায় হবে এই অন্যায় অত্যাচারী জালিমদের বিচার?

হত্যা, ধর্ষণ, গুম, অত্যাচারিত নিপীড়ন মানুষের আজহারী তে গোটা বাংলাদেশের আকাশ-পাতাল ভারী হয়ে যাচ্ছে। প্রতিদিন এই ধরনের খবর শুনে শুনে আমরা যেখানে অসুস্থ হয়ে পড়ছি। ঠিক সেখানে অত্যাচারিত নিষ্পেষিত পরিবার গুলি কি করে সুস্থ থাকবেন কি করে তারা তাদের জীবন চালিয়ে যাবেন? সেটা আমার জানা নেই?

এসব ঘটনা দেখে, আমি এটাই চিন্তা করি যে, যেখানে একটা স্বাভাবিক মৃত্যুকে ও মানুষ মেনে নিতে এবং সেটাকে কাটিয়ে উঠতে অনেক সময় লাগে সেই জায়গায় এইসব মৃত্যু গুলো একজন মা তার প্রাণ প্রিয় সন্তান হারানো বেদনার মুহূর্তগুলি সহ্য করা, মেনে নেওয়া যে কত কষ্টের, সেটা শুধু একজন মা – বলতে পারবেন।

এইভাবে একটি অস্বাভাবিক মৃত্য অমানবিক নির্যাতনে আবার সেই নির্যাতিত লাশ মা-বাবা পরিবার-পরিজনের দেখাটা যে কি পরিমাণ কষ্টের সেটা আমার লিখার ভাষায় প্রকাশ করার মতো নয়।

আমরা যারা সাধারন মানুষ এইসব খবর শুনে শুনে কষ্ট পাচ্ছি তারা হয়তো দু-এক দিন ফেসবুকে লেখালেখি পোস্ট দিব কিন্তু সেই মায়েরা তাদের সন্তানের এই অকাল নির্যাতিত মৃত্যু কিভাবে মেনে নিবেন এবং কি ভাবে সেই বুক ফাটা কষ্ট সারা জীবন বয়ে চলবেন।

হয়তো সেই দুখিনী মায়েরা বেঁচে থাকবেন, জীবন কেটে যাবে জীবনের নিয়মে। জীবনের নানা বাঁকে গতিপথ পরিবর্তিত হবে, তবে বেঁচে থাকার শেষ অবধি কাল পর্যন্ত কষ্টের বিভীষিকাময় সেই আগুনের লেলিহান শিখা বুকের ভিতর অনবরত জ্বলতে থাকবে, এই আগুন এই কষ্ট কোন দিন কমে যাবার নয়।

বিবর্ষ অন্ধকারে ছেয়ে আছে বাংলাদেশ তারপরও আমরা আলোর আশা করি.. “অন্ধকার রাত কে পরাজিত করে সূর্য যেমন আলোকে করে জয়” আর সেই আলোর ধারায় আলোকিত করে সারা পৃথিবীকে, ঠিক তেমনি সব অন্যায়-অবিচার ধ্বংস হয়ে, এমনই এক বাংলাদেশের জন্ম হবে যেদিন সব অপরাধীদের বিচার হবে, কেউ অপরাধ করে কোথায় লুকিয়ে থাকতে পারবে না, নতুন এক সূর্য উদয় নতুন এক ভোরের উদীয়মান হবে সেদিন বাংলাদেশের মানুষ সবাই শান্তির জীবন কাটাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি।

সবাই ভাল থাকবেন নিরাপদে থাকবেন শুভকামনা সবার জন্য।

মরিয়ম চৌধুরী
যুক্তরাজ্য


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *