নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর ম আ মোশতাক


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাস বার্তা ২৪ ডট কমের সম্পাদক ডক্টর ম আ মোশতাক।

এক শুভেচ্ছা বার্তায় ডক্টর ম আ মোশতাক বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর। সিয়ামের কঠোর অনুশীলনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করি, পরিশুদ্ধ হই আত্মার দীপ্তিতে। সেই আত্মশুদ্ধির পূর্ণতা লাভের দিন হলো ঈদুল ফিতর।

“ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে এগিয়ে আসা ঈদুল ফিতরের শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে।

সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সব মানুষকে আবদ্ধ করে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে সর্বস্তরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘ঈদুল ফিতরের শিক্ষা থেকে মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং সমৃদ্ধ দেশ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে।’

ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে এজন্য সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান তিনি। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক এবং দোয়া কামনা করেন ডক্টর ম আ মোশতাক।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *