জানি বাংলার আকাশে,
থাকবেনা এমন অমাবস্যা।
গগন জুড়ে পূর্ণিমার চাঁদ,
করবে চারদিক ফর্সা।
সব ভয় আতঙ্ক কেটে গিয়ে,
তথায় আসবে ফিরে সুদিন।
বোনটি আমার বেনী দুলিয়ে,
নূপুর পায়ে ঘুরবে সারাদিন।
স্বামীর হাত ধরে পথ চলতে,
নববধূর থাকবে নাকো ভয়।
শিশু কিশোরের কলকাকলিতে,
মুখরিত হবে পাড়াময়।
ভাটিয়ালি সুরে দাঁড় বেয়ে,
মাঝি গাইবে সুমধুর গান।
মাঠ ভরা ধান গোলায় রেখে,
কৃষক ভাইয়ের ভরবে প্রাণ।
ছেলে সন্তানের জন্য মা,বাবা,
হারাবেনা কখনো নিজের মান।
নারী জাতির হবেনা অবমাননা,
পুরুষ করবে নারীরে সন্মান।
কষ্টের ব্যথা রেখেছি চেপে,
সেই সুদিনের প্রতীক্ষায়।
ফুলে ফুলে সাজবে বসুন্ধরা,
জালিমেরা নিবে চিরতরে বিদায়।
