মোহাম্মদ আকদ্দুদ আলী আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: লন্ডন নিবাসী মোহাম্মদ আক্দদুস আলী দুনিয়ার মায়া ত্যাগ করে আজ শুক্রবার ১৫ই জানুয়ারি ২০২১ সকাল ৮ ঘটিকার সময় কিং জর্জ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আদি নিবাস জগন্নাথপুর উপজেলার শ্রীরামিশি গ্রামে। তার পিতা মখলিস মিয়াঁ অত্র এলাকার সাবেক চেয়ারম্যান ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায় তিনি গত ১২ ই জানুয়ারি কোভিডে আক্রান্ত হয়ে সস্ত্রীক কিং জর্জ হসপিটালে ভর্তি হন। এছাড়াও তিনি নানান রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সত্তর বৎসর ‌।

তিনি চার সন্তান ও এক কন্যা সন্তানের জনক এছাড়া তিনি এক ভাই এক বোন সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। প্রবাসবার্তা পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ‌।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *