আলকাছ আলী আর নেই


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ওল্ডহ্যামে বসবাসরত কমিউনিটির অত্যন্ত প্রিয়ভাজন সুপরিচিত ব্যক্তি জনাব আলকাছ আলী আজ ৬ই ফেব্রুয়ারি বিকেল ছয় ঘটিকার সময় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুম আলকাছ আলী দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্ট এর একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। এছাড়াও তিনি ওল্ডহ্যামের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে নিজেকে সমাজসেবামূলক কাজে নিযুক্ত রেখেছিলেন ‌। তার অকাল মৃত্যুতে কমিউনিটি ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার দেশের বাড়ী বিশ্বনাথ থানার অন্তর্গত ইলিমপুর গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী্ দুই পুত্র, তিন কন্যা সহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

আলকাছ আলী সাহেবের মৃত্যুতে প্রবাস বার্তা সম্পাদনা পরিষদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *