আব্দুল খালিক আর নেই


সিলেটের বিশ্বনাথ থানার অন্তর্গত চরচন্ডী গ্রামের জনাব আব্দুল জব্বারের তৃতীয় পুত্র জনাব আব্দুল খালিক ১৪ই মার্চ বেলা এগারোটার সময় ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ‌।

উল্লেখ্য তিনি দীর্ঘদিন লন্ডনে ও ওল্ডহ্যাম এলাকায় বসবাস করছিলেন। তিনি কিছুদিন আগে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে চলে যান। মৃত্যুকালে তিনি দুই পুত্র জামাল উদ্দিন ও গিয়াস উদ্দিন ও এক কন্যা সহ অনেক আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল ১৫ই মার্চ সকাল ১১ টায় চরচন্ডী গ্রামে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

এদিকে এক শোকবার্তায় প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ম আ মোশতাক বলেন জনাব আব্দুল খালিক আমার চাচা অত্যন্ত সহজ সরল অধিকারের মানুষ ছিলেন। তিনি ১৯৯৯ সালে বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে স্ট্রোক করেন এবং হাফ প্যারালাইসড হয়ে যান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহ যেন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন ‌। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *