যুক্তরাজ্য প্রবাসী মাওলানা রুহুল আমীন দেলওয়ারের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার জন্য দেয়া ৩০ শতাংশ জমিতে ৫ তলা বিশিষ্ট এই শিক্ষা ভবন নির্মিত হচ্ছে।

নির্মাণ কাজের সূচনা উপলক্ষে ওই দিন এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন রগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিরে পেশ ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ। আল হেরা জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের শায়খ মাওলানা আবদুস সুবহান,বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ মুনতাসির আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, কাজী মাওলানা আবদুল ওয়াদুদ,তোফায়েল আহমদ, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, প্রকৌশলী ফয়জুল ইসলাম,মাওলানা নুরুল হক প্রিন্সিপাল বিশ্বনাথ মোহাম্মাদিয়া মাদ্রাসা, মাওলানা আবদুল মতিন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ,হযরত তালহা (রা.) মিরেরগাঁও মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের মোহাম্মদ নজীর, মাওলানা কামরুল ইসলাম (ছমির উদ্দিন) বিশ্বনাথী, তাজুল ইসলাম (তাজ) ম্যানেজার প্রাইম ব্যাংক, চান্দ মিয়া এডভোকেট, অধ্যাপক আব্দুস শহিদ বিশ্বনাথ কলেজ,মাওলানা ফয়জুর রহমান শিক্ষক মোহাম্মদিয়া মাদ্রাসা, হাফেজ মাওলানা হাশমত উল্লাহ শিক্ষক মোহাম্মদিয়া মাদ্রাসা, লামাকাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহিবুর রহমান (মাহবুব), আলহাজ্ব রফিক মিয়া অলংকারি, লাল মিয়া রামধানা, জানু মিয়া রামধানা,আব্দুল হান্নান, আছাব আলী কামাল পুর, আব্দুর রশিদ, আমির আলী, আব্দুল হাই (প্রবাসী যুক্তরাজ্য),সালেহ আহমদ (তুতা),আব্দুর রব মেম্বার, শেখ আব্দুল করিম(লিটন),তাজিম আহমদ, ফরিদ উদ্দিন, মঈন উদ্দিন, রাসেল আহমদ, আরশ আলী, শামিম উদ্দিন,ইব্রাহীম আলী,আনসার আলী, শেখ জাহাজ্ঞীর আলম, শেখ জাকের আহমেদ,আব্দুল মালিক, সেলিম আহমদ, হুসিয়ার আলী, আশিক আলী ও ছুরত আলী প্রমুখ।

উল্লেখ্য, আগামী জানুয়ারি থেকে মাদরাসার একাডেমিক কার্যক্রম শুরুর লক্ষমাত্রা নিয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মধ্যে মাদরাসার সামনের কালভার্ট ও ড্রেইন নির্মাণ এবং পাইলিং কাজ শেষ হয়েছে। নির্মিতব্য মাদরাসায় থাকবে ৩ তলা বিশিষ্ট ১টি সুপরিসর মসজিদ, ৫ তলা বিশিষ্ট ১ টি শিক্ষা ভবন, ৫ তলা বিশিষ্ট ১টি আবাসিক ভবন ও ১টি মার্কেট। প্রাথমিকভাবে হিফজুল কুরআন বিভাগ ও ইবতিদায়ি শাখা নিয়ে মাদরাসার যাত্রা শুরু হবে। পর্যায়ক্রমে মাদরাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত খোলা হবে। পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের জন্য ইভিনিং মক্তব ও আফটার স্কুল মাদরাসার কার্যক্রম চালু করা হবে।-বিজ্ঞপ্তি।