প্রথম বারের মতো লিসবন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসানের ইফতার ও দোয়া মাহফিল এ অংশ গ্রহন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ব্যুরো প্রধান পর্তুগাল এফ আই রনি :: সাগর কন্যার দেশ, অভিবাসী বান্ধব দেশ, পাশাপাশি পৃথিবীর দীর্ঘতম ঝুলন্ত সেতুর দেশ পর্তুগাল,  এখানে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের এক বৃহৎ কমিউনিটি। যেখানে সর্বস্তরের মানুষ মিলেমিশে বসবাস করছে, সুখে দুঃখে পাশাপাশি থেকে এগিয়ে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে।

দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে কোভিড ১৯ এর আতংকে ঘরবন্দী মানুষ এখন অনেকটাই স্বস্তির নিঃস্বাস ফেলছে, নতুন আশায় বুকে স্বপ্ন এটে আছে। এরই মাঝে এসেছে রহমতের রমজান মাস,দোয়া কবুলের মাস আর সে ইচ্ছা মনে নিয়েই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সীমিত আকারে বিশেষ ব্যক্তিবর্গের উপস্তিতিতে সম্পন্ন হলো পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম এর ব্যক্তিগত  ইফতার আয়োজন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন লিসবন দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান ও বিশেষ অতিথি দ্বিতীয় সচিব জনাব আলমগীর হোসাইন।
উক্ত ইফতার মাহফিল এ আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি পর্তুগাল প্রবাসী সকল বাংলাদেশিদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে জনাব জহিরুল আলম জসিম  দলমত নির্বিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পবিত্র রমজানের রহমত সকলের উপর বর্ষিত হোক এ আশাবাদ ব্যক্ত করেন।
অতঃপর দোয়া ও মোনাজাত এবং ইফতার আপ্যায়ন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *