“যুক্তরাজ্যের সোয়ানসি যুবদলের সভাপতি মিসবাহ’র মাতার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের শোক।”


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আব্দুল হামিদ খান সুমেদ :: জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের সোয়ানসি শাখার সভাপতি ও বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা এবং বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াগাঁও নিবাসী মোঃ মঈন উদ্দিন মিসবাহ’র মাতা গত রাত বাংলাদেশ সময় ১১:২০ মিনিটে বাংলাদেশে উনার বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এদিকে উনার মৃত্যুতে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত দিয়ে জান্নাতুল ফেরদৌসে স্থান দেয়ার জন্য ও মরহুমার শোকাহত পরিবারের সকলকে সবর ধারণ করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *