লিসবনে পর্তুগাল আওয়ামী লীগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ব্যুরো প্রধান পর্তুগাল এফ আই রনি :: পর্তুগাল আওয়ামী লীগ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী লিসবনে স্পাইসি হাট রেস্টুরেন্টে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম ও সঞ্চালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান হোসেন ভূঁইয়া, যুব বিষয়ক সম্পাদক ও পর্তুগাল এন টিভির প্রতিনিধি বেলাল আহাম্মেদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহেদি হোসাইন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, সোহেল খান, আব্দুল্লাহ আল মামুন, আহসান উল্লাহ সরকার, মাসুম আলম সুমন, উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, যুগ্ম সম্পাদক মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরি, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান চৌধুরী পারভেজ ও দপ্তর বিষয়ক সম্পাদক অলি আহাম্মেদ সানি। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আঞ্চলিক, সামাজিক সংগঠন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও দেশের বাহিরে সকলের মঙ্গল কামনা করে সম্মিলিত মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি দল মত নির্বিশেষে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন; সেই সাথে তিনি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী যুবলীগ নেতা তানভীর আলম (জনি), রফিকুল ইসলাম বাবুল, খন্দকার ইউনূস ফাহাদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, মো: জুবায়ের চৌধুরী, মো: সাইফুল ইসলাম শামস, জাহিদ হোসেন সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *