সিলেট -৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন হাবিবুর রহমান হাবিব


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: সিলেট ৩ আসনের উপনির্বাচন ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ দক্ষিণ সুরমা আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব ‌।

তিনি সিলেট ৩ আসনের জনগণের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন যদি প্রধানমন্ত্রী আমাকে মনোনীত করেন অবশ্যই জনগনের পাশে দাঁড়াতে চেষ্টা করার অঙ্গীকার নিয়ে বিজয়ের আশা করি ‌।

তিনি প্রধানমন্ত্রির সিদ্ধান্তের উপর আস্থাশীল এবং প্রয়াত ও সংসদ সদস্যের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ।

তিনি আরো বলেন এলাকার উন্নয়নের জন্য বিগত ১২ বছর ধরে দেশ দল ও জনগণের জন্য যে কাজ করেছি এজন্য এবার নেত্রী উনার কাজের মূল্যায়ন করবেন এবং এই আসনে মনোনয়ন প্রদান করবেন। এ সময় তিনি সকলের সাহায্য ও দোয়া কামনা করেন।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *