নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড রোজিনা ইসলামকে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ দিয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় এ পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। তিনি বলেন, রোজিনা আগেও একাধিক পুরস্কার পেয়েছেন। তবে সেরা অদম্য সাংবাদিকের পুরস্কারের তাৎপর্য অন্য রকম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন, হেড অব রিপোর্টিং টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, উপবার্তা সম্পাদক রাজীব হাসান, ডেপুটি হেড অব রিপোর্টিং ইমাম হোসেন সাঈদ ও তানভীর সোহেল।
