বাংলাদেশ এসোসিয়েশন নর্থইষ্ট স্কটল্যান্ডের সভা অনুষ্টিত


প্রবাস বার্তা ২৪ ডটকম স্কটল্যান্ড প্রতিনিধি সুহেল আহমেদঃ গত ২৬শে মে ২০১৯ নর্থইষ্ট স্কটল্যান্ড বাংলাদেশ এসোসিয়েশন সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন নর্থইষ্ট স্কটল্যান্ড ১৯৮৫ সাল থেকে নর্থইষ্ট স্কটল্যান্ড বাংলাদেশি কমিউনিটির সেবা প্রদান করে আসছে। তবে এটি ফেব্রুয়ারী ২০০১ সালে চ্যারিটির সাথে নিবন্ধিত হয়েছিল। এই সংগঠনের মাধ্যমে স্থানীয় ব্যাবসায়ী সহ সব সময় প্রয়োজনীয় সকল কাজের সচেতনতা তৈরি করার জন্য নেতৃত্ব দিয়ে আসছে।

এবারডিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থইষ্ট স্কটল্যান্ড এর সদস্যরা বলেন, আলহামদুলিয়ায় এখন আমরা আমাদের লক্ষ্যগুলিকে এগিয়ে নেওয়ার জন্য একটি শক্তিশালী ডেডিকেটেড দল পেয়েছি।

কমিউনিটির নতুন যুব নেতা আনিস আহমেদ ও রুমেল উল্লাহ কে পরিচয় করিয়ে সবাইকে বলেন, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আশা করি সংগঠনকে আর শক্তিশালী করে তরুণ সম্প্রদায়ের সদস্যদের একত্রিত করার লক্ষ্য পূরণ করে সংগঠন এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ সহ সকল সম্প্রদায় নিয়ে একটি বিশেষ মেলা উপলক্ষ্যে এবারডিন  আমাদের সাথে সহযোগিতা ঘোষণার জন্য আমরা গর্বিত। এ্যাসোসিয়েশনের পক্ষথেকে ২০০০ পাউন্ড সহযোগিতা করার জন্য একটি চেক উপস্থাপন করেন। তারা আর বলেন, আগামীতে আরও বেশি তহবিল সংগ্রহের চেষ্টা চালিয়ে যাব এবং আশা করি প্রতি বছর এই সহযোগিতা মেলাকে আরও বড় এবং সুন্দর করে আয়োজন করতে পারব। বহুসংস্কৃতির কমিউনিটি হিসাবে আমরা এবারডিন একত্রে কাজ করে যাব।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *