শ্বাসরুদ্ধকর ক্রিকেট ফাইনাল সুপার ওভার নাটকে বিশ্বকাপে ইংল্যান্ডের জয় লাভ


প্রবাস বার্তা ২৪ ডটকম নিউজ ডেস্কঃ শ্বাসরুদ্ধকর এক ক্রিকেট ফাইনাল । ১০০ ওভার শেষেও শেষ হয়নি বিশ্বকাপের ফয়সালা । শেষ ওভারের নাটকীয়তায় সুপার ওভারে বিশ্বকাপ জিতে নেয় ইংল্যান্ড । এর ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হল বিশ্ব ক্রিকেটাররা ।

সুপার ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১৬ রান । জোফরা আর্চরের করা বিশ্বকাপের শেষ ওভারে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান জিমি নিশাম ও মার্টিন গাপটিল তুলেন ১৫ রান । স্কোর সমান হলে উইকেট হারানোয় জিতে যায় ইংল্যান্ড।

দুই দলেরই প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি ছিল । তাই সতর্কভাবে পা ফেলেছে দুই দলই । ইংল্যান্ডের সামনে ২৪২ রানের সহজ লক্ষ্য দাঁড় করালো নিউজিল্যান্ড। কিন্তু সহজ লক্ষ্য টপকাতে গিয়ে কিউই বোলিং তোপে দারুন চাপে পড়ে স্বাগতিকরা।

৮৬ রানে ৪ উইকেট । তবে সেখান থেকে দলকে টেনে নিয়ে যান বেন স্টকস এবং জস বাটলার  । বেন স্টোকসের অনবদ্য একা শেষ পর্যন্ত লড়াই করলেও শেষ রক্ষা হয়নি ইংলিশদের । বোলতের করা ইনিংসের শেষ ওভারে দরকার ছিল ১৫ রান । কিন্তু বেন স্টোকস প্রথম দুই বলে কোনো রান না নেওয়া স্টোকস ৩য় বলে হাকান বিশাল এক ছক্কা । চতুর্থ বলে ২ দুই রান নিতে গিয়ে অবার থ্রোতে আসে ৪ । শেষ দুই বলে ৩ রান করতে পারেনি এই ইংলিশ অল রাউন্ডার । দুই রান আউটে ২৪১ রানে থামে ইংল্যান্ডের ইনিংসের।

ইংলিশ ইনিংসের প্রথম বলেই জেসন রয়কে ফেরাতে পারতেন ট্রেন্ট বোল্ট । তবে লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার । রিভিউ নিয়েও কাজ হয়নি । বোল্টের অসমাপ্ত কাজ সমাপ্ত করেন  মেট হেনরি। হেনরির বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে ১৭ রানে ফিরেন রয়।

এরপর বেয়ারস্টো জুটি বাধেন রুটের সঙ্গে। এই জুটিকে ৩১ রানের বেশি করতে দেননি গ্রান্ডহোম ।দলীয় ৫৯ রানের মাথায় ল্যাথাম গ্লাভস বন্দী করান রুটকে । ৭ রানে সাজ ঘরে ফেরেন রুট । রুটের  বিদায়ের পর স্কোর বোর্ডে ৭ রান যুক্ত করতেই বেয়ার স্টোকেও প্যাভিলিয়নে পথ ধরতে হয় ।

ইনিংসের নিজের প্রথম উইকেট হিসেবে বেয়ারস্টোক শিকার করেন ফারগাসন ।  ৫৫  বলে ৭ চারে ৩৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার ।

ইনিংসের প্২৪ তম ওভারের প্রথম বলে ইংলিশ অধিনায়ক বিদায় নেন জেমস নিশামের বলে । লকই ফারগাসনের হাতে ক্যাচ দেওয়ার আগে মাত্র ৯ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান । এর আগে লর্ডসে নিউজিল্যান্ডের ব্যাটিং চেহারাটা উজ্জল ছিল না । ফাইনালে একেবারে ম্যাড়ম্যাড়ে বেটিং ছিল কিউইদের । ম্যাচের শুরুতে বা শেষে খুব বেটিং এর একটা প্রাণ ছিল না বললেই চলে । হেনরি নিকোলস্নের ৫৫  ও টম ল্যাথামের ৪৭ রানে ৮ উইকেটে ২৪১ রান তুলেছে নিউজিল্যান্ড।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *