মিশিগান বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


প্রবাস বার্তা ২৪ ডটকম আমেরিকা থেকে মনজুরুল করিম তুহিনঃ গত বুধবার স্থানীয় কাবাব হাউসে মিশিগান বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন।

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- সেলিম আহমদের সঞ্চালনায় দুই পর্বে (সকাল ১০:৩০ মিনিট থেকে বিকাল ১:০০ ঘঠিকা ও বিকাল ৯:৩০ মিনিট থেকে রাত ১২:০০ ঘঠিকা) কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মিশিগান বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাফিজ আফজল আহমদের কোরআন তেলোয়াত মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শুরুতেই জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। উভয় পর্বেই বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে প্রধান অতিথির সাংগঠনিক কার্যক্রম ও নির্দেশনা মুলক গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন।

অতীতের মতো মিশিগান বিএনপির পরবর্তী কমিটি নির্বাচনী প্রক্রিয়াই সংগঠনের সিদ্ধান্ত কর্মী সভায় গৃহীত হয়। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে মিশিগান বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক- শাহজাহান সিরাজ রহমান (মফিজ) ও মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক- মনজুরুল করিম তুহিন।

পরামর্শ মুলুক বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের সাবেক ভিপি সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল প্রধান উপদেষ্টা- ফখরুল ইসলাম লয়েছ, উপদেষ্টা- মোঃ জামান,সহ-সভাপতি তারেক আহমদ চৌধূরী,মুজিব আহমদ মনির, আরমানি আছাদ, আলী রেজা চৌধূরী,আলী ওয়াসিমুজ্জামান রনি, বাহার সরকার,নাজমুল হাসনাথ চৌধুরী রেশাদ প্রমুখ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *