প্রবাস বার্তা ২৪ ডটকম সুনামগঞ্জ প্রতিনিধি থেকে শাহজাহান চৌধুরী : এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেছেন, এফবিসিসিআই শুধু ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে না। দেশেরর আর্ত মানবতার সেবায়ও কাজ করে। তিনি বলেন, বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার দুপুর ২ টায় সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, এফবিসিসিআইয়ের সহ সভাপতি মোস্তাকিম আশরাফ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

পরে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করের, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমসহ নেতৃবৃন্দ। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মোঃ আমিনুল হক জানান, এফবিসিসিআইয়ের উদ্যোগে সুনামগঞ্জে ৫ শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এর আগে বুধবার দুপুর সোয়া ১ টায় তাঁকে বহনকারি হেরিকপ্টার সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে নামে।
