সামাজিক অবক্ষয় প্রতিরোধ করি আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ি


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করি আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ি- এ স্লোগানে সেভ আওয়ার জেনারেশন সংগঠনের আয়োজনে গুজব মাদক ইভটিজিং বাল্যবিয়ে রোধকল্পে সচেতনতামূলক আলোচনাসভা, শিক্ষা উপকরণ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসায় ব্লাড গ্রুপিং এর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সার্বিক ব্যবস্থাপনায় ও উপাধ্যক্ষ মো. নূরূল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জেপি দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক- সাবরিনা ওসমানী, এসআই রুবেল ফরায়েজী প্রমূখ।

সিটিভির সিইও রবিন সাইফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু কাউছার, সহকারী অধ্যাপক মো. ইব্রাহীম খলিল, সংগঠনের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু মোছা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা সম্পাদক শিরিন আক্তার, মহিলা সম্পাদক নুসরাত জাহান, সদস্য আবু ইউসুফ ও মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা। প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ মাসুম বলেন সাম্প্রতিক সময়ে একটি কুচক্রি মহল ছেলেধরা গুজব ছড়িয়ে এবং সুযোগ বুঝে অপরিচিতি মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করে দেশে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।

‘গুজবে বিভ্রান্ত হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ আপনার আশেপাশে এই রকম কিছু হলে পুলিশ কে খবর দিন। অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনার পর মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা, বৃক্ষরোপণ অভিযান, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *