বড়লেখায় গাঁজাসহ নারী আটক

126632

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া সেবা রানী মালাকার (৪৫) উপজেলার উত্তর শাহবাজপুর রেল কলোনীর হরেন্দ্র মালাকার ওরফে শিরকার স্ত্রী। সোমবার( ২৩ সেপ্টেম্বর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহবাজপুরে রেল কলোনীতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ সময় তাঁর ঘর তল্লাশি করে ২২৭ গ্রামসহ ৫০ পুরিয়া গাঁজা এবং ১৬০ টাকা জব্দ করা হয়।

উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হবে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *