রাজনগরে নিঁখোজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

118636

রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরের ইমন মিয়া (১০) নামে এক নিঁখোজ শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ইফতারের পর থেকে সে নিখোজ ছিল। পরে বৃহস্পতিবার বন্যার পানিতে তার ভাসমান লাশ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার  কামারচাক ইউনিয়নের হাটিকরাইয়া গ্রামের মুহা. মিছবা মিয়ার ছেলে ইমন মিয়া (১০)

বুধবার করাইয়া জামে মসজিদে ইফতার মাহফিলের উদ্দেশ্য বাড়িতে থেকে বের হয়ে যায়। ইফতার শেষে সবাই যার যার গন্তব্যস্থানে চলে গেলেও ইমন আর বাড়ি ফিরেনি। বুধবার ইফতারের পর থেকে সে নিখোজ ছিল। এলাকার সব জায়গায় খোজা হলেও তাকে আর পাওয়া যায়নি।

পরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায় একটি বাড়ির পাশে।

স্থানীয়রা ধারনা করছেন বন্যার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *