প্রবাসবার্তা ২৪ ডটকম, সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক: সিলেটবাসী শেষবারের মতো শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানালো প্রিয় নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হককে।
তাঁকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার। বিকেল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত আ ন ম শফিকুল হকের মরদেহ রাখা হয় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আ ন ম শফিককে শেষ বিদায় জানান সিলেটের বিভিন্ন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্ব¯Íরের জনতা। আওয়ামী লীগ, জাসদসহ সকল দল মতের মানুষ ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান প্রবীন এই রাজনীতিককে।
শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ
অন্যান্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, জাসদ সিলেট মহানগরের সভাপতি জাকির হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েবসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাতী লীগ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতবৃন্দ।
