দীর্ঘ ৫০ বছর পর কাশ্মীর ইস্যুতে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার ভারতের সিদ্ধান্ত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়েছিল পাকিস্তান৷ পাকিস্তানের আবেদন মঞ্জুর করা হয়েছে৷

শুক্রবার কাশ্মীর নিয়ে রূদ্ধদ্বার বৈঠক হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে৷

পাক সংবাদমাধ্যমের খবর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাশ্মীর নিয়ে আলোচনা করতে পারে ১৬ অগাস্ট৷ তবে আলোচনা হবে বন্ধ ঘরে৷ সম্ভবত শুক্রবার৷’

প্রসঙ্গত, সব কিছু ঠিক থাকলে, দীর্ঘ ৫০ বছর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জম্মু-কাশ্মীর ইস্যুতে আলোচনা হতে চলেছে৷

গত ১৩ অগাস্ট কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়ে জাতিসঙ্গে চিঠি দেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি৷

তিনি চিঠিতে লেখেন, ‘যদি ভারত তাদের সেনা বাহিনীকে কাজে লাগায়, তা হলে আত্মরক্ষার্থে পাকিস্তান নিজেদের সমস্ত শক্তি দিয়ে জবাব দেবে৷’

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *