বাংলাদেশি মন্ত্রীর পুত্রবধূ ভারতীয় গুপ্তচর!


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম ঢাকা প্রতিনিধি: ১৯৭০ এর দশকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভারতের সীমান্তবর্তী এলাকার গল্প। গ্রামের মেয়ে পদ্মাকে বাধ্য হয়ে গুপ্তচর সেজে ঢুকতে হয় বাংলাদেশের এক মন্ত্রীর বাড়িতে। এক পর্যায়ে বিয়ে হয় মন্ত্রীর ছোট ছেলের সঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, এই গল্প ভারতীয় চ্যানেল সান বাংলার গোয়েন্দা সিরিয়াল ‘সীমানা পেরিয়ে’র। নায়িকা এখানে গুপ্তচর। অনেকটা আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ সিনেমার মতো কাহিনি।

প্রতিবেদনে বলা হয়, ‘রাজি’র বিয়ে হয়েছিল পশ্চিম পাকিস্তানে। আর পদ্মার বিয়ে হবে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে।

বোঝাই যাচ্ছে, বৈরী পরিবেশে ব্যাপারটা তত সরল-সাদাসিধে হবে না। ঋতজিৎ চট্টোপাধ্যায় অভিনীত আর্য চরিত্রটির সঙ্গে বিয়ের ঠিক হয়ে রয়েছে বিলেতফেরত পাত্রী কুমকুমের। ওদিকে গুপ্তচরবৃত্তি করতে ওই বাড়িতে ঢুকলেও পদ্মা আসলে মনে মনে ভালোবেসে ফেলেছে আর্যকে।

আর্য অন্য কাউকে বিয়ে করছে বলে পদ্মা বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু খুবই নাটকীয় কায়দায় তাদের বিয়ে হবে। সেই নিয়েই থাকবে টান টান উত্তেজনা।

পরিবারের অমতে এই বিয়ের পরে শ্বশুরবাড়িতে, প্রতিকূল পরিবেশে কীভাবে গুপ্তচরবৃত্তি বজায় রাখবে পদ্মা, সেই নিয়ে থাকবে গল্পের মূল প্রেক্ষাপটে।

পদ্মা চরিত্রে অভিনয় করেছেন কুয়াশা। তার অভিনয়ের প্রশংসা শোনা যাচ্ছে ভারতীয় মিডিয়ায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *