বিনোদন অঙ্গদান করে বিতর্কের তুঙ্গে রাখি সাওয়ান্ত!

27448729282_7d8d149f73_b

বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে রাজনীতির মাঠ সবজায়গায়ই সরব উপস্থিতি তার।তিনি মুখ খুললেই বিতর্ক। পোশাক নিয়ে তো কথাই নেই। তাই খোলামেলা রাখিকে নিয়ে বলিউড গসিপ অলটাইম চাঙ্গা। কিন্তু রাখি সাওয়ান্ত কখনোই এগুলো পরোয়া করেন না। তাই একের পর এক সেলিব্রিটিরা যখন মরণোত্তর নিজেদের অঙ্গদান করতে ব্যস্ত, তখন রাখি সাওয়ান্ত নিজের স্টাইলেই দান করলেন তাঁর শরীরের অঙ্গ।

সদ্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে রাখিকে বলতে শোনা যায়, ” সমাজসেবার জন্য। মানুষের ভালোর জন্য। অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গদান করে থাকেন। যাঁদের মধ্যে কেউ কেউ চক্ষু দান করেন। কেউ বা কিডনি। আবার কেউ শ্বাসযন্ত্র দান করে থাকেন। মানুষকে ভালবাসার এই পথে আমি হাঁটতে চাই। কিন্তু আমরা শরীরে দান করার মতো কিছু নেই! তবে শরীরের সবথেকে সুন্দর অঙ্গ যুগল দান করতে চাই  আমি। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, কে নেবে আমার এই অঙ্গ। তাই দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।”

এই ভিডিও পোস্টের পরেই, ফের লাইম লাইটে চলে আসেন রাখি। একের পর এক বইছে কমেন্টের বন্যা। অনেকে মনে করছেন, যাঁরা অঙ্গদান করেছেন রাখি তাঁদের অপমাণ করছে। কেউ বলছেন, কাজ নেই তো খই ভাজ অবস্থা রাখির। তবে কেউ কেউ বিষয়টা হাসির ছলে নিয়েছেন।

তবে এসবে কিছু যায় বা আসেনি রাখির। বিতর্কের কুইন নিজের পাশার চাল দিয়ে বসে আছেন চুপচাপ। আর বহাল তবিয়তে পোস্ট করে চলেছেন ছবি আর ভিডিও। রাখি কোন অঙ্গ যুগল দান করছে তা জেনে নিন তার ভিডিও থেকে-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *