প্রবাসবার্তা ২৪.কম সিলেট থেকে মনোয়ার জাহান চৌধুরী: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি দিয়েছেদুর্বৃত্তরা। এ ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২১৯০) দায়ের করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর মোবাইল ফেনো শনিবার সকাল ১০টার দিকে ০১৭১২১৩২৫৯৮ ও ০১৯২১৮৭৪৬৮১ দু’টি নম্বর থেকে কল করে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মেয়রের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে স্বীকার করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, বিষয়টি পুুলিশ গুরুত্ব সহকারে দেখছে।
