প্রবাস বার্তা ডেস্ক রিপোর্টঃ ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নিজ গ্রাম ছাতকের আমেরতল গ্রামে তাঁর গর্বিত মা জাহানারা চৌধুরীর নামে একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে লক্ষীপাশা মৌজায় ০.৮৬ একর ভূমি দান করেছেন।
সোমবার ছাতক সাব-রেজিস্টার অফিসে সাংসদ মানিক উপস্থিত হয়ে দানপত্র দলিল করেন।
এসময় উপস্থিত ছিলেন,সাবরেজিস্টার আব্দুল করিম ধলা মিয়া , আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, ছাতক প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ, যুবলীগ নেতা খায়রুল হুদা, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সায়েস্তা তালুকদার রবি প্রমুখ উপস্থিত ছিলেন।
