ওসমানী বিমান বন্দরে ৭৯৮ কার্টন সিগারেট জব্দ


প্রবাসবার্তা২৪.কম, সিলেটঃ সিলেট ওসমানী আন্তর্তাজিক বিমান বন্দর থেকে রোববার ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।বিজি ২২৮ বিমানের ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি চালিয়ে রোববার সকাল ৭টায় সিগারেটের চালানটি জব্দ করে বিমান বন্দর কাস্টমস।

জানা গেছে, সিগারেটের চালানটি দুবাই থেকে আনা হয়েছে। যাদের লাগেজে সিগারেট পাওয়া গেছে তারা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ব আলীর ছেলে ওসমান ফারুক, ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান এবং চট্রগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মোঃ মামুন।

বিমান বন্দর কাস্টমস সূত্র জানায়, তিন যাত্রীর ৬টি লাগেজ তল্লাশি করে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টন এবং ১০৪ কার্টন ‘ইজি’ সিগারেট জব্দ করা হয়। যেখানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ শ লাকা সিগারেট রয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

সিলেট ওসমানী বিমান বন্দর কাস্টমসের উপকমিশনার ছয়দুল আলম বিদেশি সিগারেট জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *