জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষ্যে বিশ্বনাথে র‌্যালী-সভা


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম বিশ্বনাথ প্রতিনিধি মোঃ আলী রিপন: ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযানের (১০অক্টোবর-৯ নভেম্বর পর্যন্ত) উদ্বোধন উপলক্ষ্যে বুধবার দুপুরে বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত সভাস্থলে এসে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল।

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ ফয়সাল চৌধুরী, খাদ্য পরিদর্শক মিনার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কৃষক জাবের হোসেন, মুহিব আলী।

সভায় বক্তারা বলেন, ইঁদুর মানুষের অনেক কষ্ঠের উৎপাদিত ফসল নষ্ট করার পাশাপাশি সম্পদেরও ব্যাপক ক্ষতিসাধন করে। ইঁদুর ১৮-২২ দিন গর্ভধারণ করে বাচ্চার জন্ম দেন। প্রতিবারে একটি স্ত্রী ইঁদুর ৬-১০টি বাচ্চা জন্ম দিতে পারে। আর বাচ্চা জন্ম দেওয়ার ২ দিনের মধ্যেই আবার সেই স্ত্রী ইঁদুর গর্ভধারণ করতে পারে। আবার বাচ্চা ইঁদুরগুলোর বয়স ৩ মাস পূর্ণ হলেই তারাও বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত হয়। ইঁদুরের বংশবৃদ্ধির ক্ষমতা বেশি হওয়ার কারণে নিজেদের সম্পদ ও ফসল রক্ষা করার জন্যই আমাদের সকলকেই সম্মিলিতভাবে ইঁদুর নিধন করতে হবে।

র‌্যালী ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক আহমদ আলী হিরণ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *