সরাসরি সম্প্রচারে অশ্লীল অঙ্গভঙ্গি পাকিস্তানি উপস্থাপকের 18 Shares 18

126811

এশিয়া কাপে শুক্রবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান। সেসময় নিউজ বুলেটিন চলাকালে এক পাকিস্তানি উপস্থাপকের করা অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে চলছে সমালোচনা।

খবর সরাসরি সম্প্রচার হচ্ছে তা হয়তো নিশ্চিত ছিলেন না। বসা অবস্থায় তিনি হালকা নেচেছিলেন (পড়ুন- উত্তেজনায় হাত ছোড়াছুড়ি) এবং ক্যামেরার দিকে হাতের মধ্যমা প্রদর্শন করেন।

শুক্রবারের সেই ম্যাচটিতে পাকিস্তান জিতেছিল তিন উইকেটে। আফগানিস্তানের বিরুদ্ধে ২৫৮ রান তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। কিন্তু ইমাম-উল হক ও বাবর আজমের সেঞ্চুরি পার্টনারশিপে ম্যাচে ফেরে পাকিস্তান। তার পর দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে আফগানিস্তান।পাকিস্তানের বিরুদ্ধে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন রশিদ খানরা। কিন্তু শোয়েব মালিকের দুরন্ত লড়াইয়ে আফগানদের স্বপ্ন সত্যি হয়নি। শেষ ওভারে ৩ উইকেটে থ্রিলার ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ৫১ বলে ৪৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন শোয়েব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *