খালেদা জিয়ার মুক্তির দাবিতে ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ সমাবেশ


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ক্যালিফোর্নিয়া প্রতিনিধি গোলাম কিবরীয়াঃ গত রোববার ২০ শে অক্টোবর যুক্তরাষ্ট্র বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে লস অ্যাঞ্জেলেস ফেডারেল বিল্ডিং এর সামনে বিক্ষোভ সমাবেশ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত কর্মীরা দূর দূরান্ত থেকে এসে বিক্ষোভে যোগদান করে। ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের নেতৃত্বে এই সমাবেশ ঘটে। এবারের সমাবেশ অন্যান্য সময়ের চেয়ে অনেক কর্মী বাহিনীর উপস্থিতি ছিল অপ্রত্যাশিত।

সভাপতি বদরুল আলম চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান সরকারের কাছে দাবি করেন অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি। ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে দেশের সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন। অনতিবিলম্বে এসব যুক্তি বাতিল করা দরকার।

সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বলেন নির্বাচনে ভোট ডাকাতি করে সরকার গঠন করেছে। বর্তমান এই সরকার সম্পূর্ণ ভাবে অবৈধ। তাই অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে সরকার গঠন করা হউক।

যেসব কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে ওদেরকে অনতিবিলম্বে মুক্তির দাবি করেন। মোঃ আব্দুল বাসিত, শামসুদ্দোহা বাবলু, মোরশেদুল ইসলাম প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে অংশ গ্রহণ করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *