অর্থমন্ত্রী, স্ত্রী ও ২ মেয়ের ৩২১ কোটি টাকার সম্পদ


প্রবাস বার্তা টুয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্ট :: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, স্ত্রী কাশ্মীরি কামাল, বড় মেয়ে কাশফি কামাল, ছোট মেয়ে নাফিজা কামাল ও তিনি নিজেসহ চার জনের মোট সম্পদের পরিমাণ ৩২১ কোটি ৬৫ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, ‘এবার আমার করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার টাকা। এর মধ্যে আয়কর দিয়েছি ৯১ লাখ ৪৬ হাজার টাকা। আর আমার প্রকৃত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ২২ লাখ টাকা।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমার স্ত্রী কাশ্মীরি কামালের করযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ৭১ লাখ ২৯ হাজার টাকা। আমার স্ত্রীর সম্পদের পরিমাণ ৫০ কোটি ৯৮ লাখ টাকা।’

তিনি আরো বলেন, ‘আমার বড় মেয়ে কাশফি কামালের করযোগ্য আয় ৭ কোটি ৫২ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৮২ লাখ টাকা। তার সম্পদের পরিমাণ ৪১ কোটি ১৩ লাখ টাকা।’

‘আমার ছোট মেয়ে নাফিজা কামালের করযোগ্য আয় ৬ কোটি ৮৬ লাখ টাকা। তিনি কর দিয়েছেন ২ কোটি ৬১ লাখ টাকা। তার সম্পদ ৬১ কোটি ৮২ লাখ টাকা।’

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এ স্লোগানে দেশজুড়ে শুরু হয়েছে আয়কর মেলা।

এফএ/এইচআর

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *