প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: লন্ডনে ছুরিকাঘাতে একের পর এক খুনের ঘটনা ঘটছে । একটি খুনের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি খুনের ঘটনা ।
আর এসব খুনের বেশিরভাগ শিকার হচ্ছে উঠতি বয়সী কিশাের , যুবক । ধারালাে ছুরি একে একে কেড়ে নিচ্ছে তাজাপ্রাণ । গতকাল লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ছুরিকাঘাতে প্রাণ গেছে তিনজনের ।
আর এতে লন্ডনে বসবাসরত সিলেটি অভিভাবকরা সন্তানদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন । ইলফোর্ডের সাদেক মিয়া প্রবাস বার্তা প্রতিনিধিকে বলেন, প্রায় প্রতি সপ্তাহে লন্ডনের কোথাও না কোথাও নাইফ ক্রাইমের ঘটনা ঘটছে ।

এতে স্বাভাবিকতাবেই আতঙ্কিত আমরা। ২০১৮ সালে ছুরিকাঘাতে ও গুলিবিদ্ধ হয়ে ১৩২ জন প্রাণ হারিয়েছেন । আর ২০১৯ সালে ছুরিকাঘাতে প্রাণ গেছে ৮৮ জনের । গােয়েন্দা সংস্থার বিশ্বাস, ছুরিকাঘাতের ঘটনা কোনাে সন্ত্রাসী কর্মকাণ্ড নয় ।
এগুলাে প্রত্যেকটি আলাদা আলাদা ঘটনা । জঙ্গি গােষ্ঠীর সঙ্গে ছুরিকাঘাতকারীদের কোনাে সংযােগ নেই । হামলার সঙ্গে জড়িত থাকার অভিযােগে ইতােমধ্যেই দুজনকে আটক করা হয়েছে । বর্তমানে তারা কারাগারে রয়েছেন ।
এছাড়া মঙ্গলবার সকালে যাকে ছুরিকাঘাত করা হয়েছে , তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । চিকিৎসকরা বলছেন , আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক গোয়েন্দা সংস্থার প্রধান লিউক মার্কস বলেন , এই সপ্তাহে যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে আমি সজাগ রয়েছি এবং এই সম্প্রদায়ের মানুষের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছি ।
এই ঘটনাগুলাে দেখে যে কোনাে বিপদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে । তিনি আরাে বলেন , এখন পর্যন্ত এই ঘটনাগুলো কোনােকিছুর সঙ্গে সম্পৃক্ত বলে মনে হয়নি । তবে এ ধরনের ঘটনা জনসাধারণের মধ্যে উদ্বেগ বাড়বে ।
