প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় গাম্বিয়ার ঐতিহাসিক বিজয়, এই বিজয় শুধু গাম্বিয়ার একা নয়, গোটা মুসলিম জাতির বিজয় বলে মমন্তব্য করেছেন মুসলিম নেতার,
গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু বলেছেন, রোহিঙ্গাদের দুর্ভোগ অবসানে এটি একটি ছোট পদক্ষেপ, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সুরক্ষায় বিশ্বকে এখন এগিয়ে আসতে হবে।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশের পর এক প্রতিক্রিয়ায় মামলার বাদী তামবাদু একথা বলেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আইসিজে এক অন্তর্বর্তী আদেশে মিয়ানমারকে কয়েকটি পদক্ষেপ নিতে বলেছেন।
এই আদেশের পর আদেশের পর মিয়ানমারের প্রতিনিধি এবং আইনজীবীরা আদালতের আদেশের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রোহিঙ্গা প্রতিনিধি তুন খিন এই রায়কে একটি মাইলফলক বলে বর্ণনা করেছেন।
বাংলাদেশের প্রতিনিধি জাতিসংঘের জেনেভা দপ্তরের স্থায়ী প্রতিনিধি এই আদেশকে একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
দ্য হেগে সৌদি রাষ্ট্রদূত আবদুল আজিজ আবুহামেদ মামলার এই রায়কে রোহিঙ্গাদের সুরক্ষায় একটি বড় অগ্রগতি বলে মন্তব্য করেছেন।
