ভারতীয়রা অবৈধভাবে এ দেশে কাজ করে কীভাবে: আসিফ নজরুল


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বাংলাদেশের বেসরকারি চাকরির বাজারে এখন ভারতীয়দের দাপট। পোশাক, বায়িং হাউজ, আইটি এবং সেবা খাতে তারা প্রাধান্য বিস্তার করে আছেন।

তিনি লেখেন, অবৈধভাবে গরু আনতে গেলে ভারতীয় বাহিনীর হাতে গুলি খেয়ে প্রাণ হারায় বাংলাদেশের মানুষ। অবৈধভবে ভারতীয়রা এদেশে কাজ করে কীভাবে? সেও এতো বিপুল সংখ্যায়, দেশে এতো প্রকট বেকার সমস্যা থাকার পরও।’

‘এ দেশের প্রতিটি নাগরিকের উচিত সরকারের কাছে এসব প্রশ্ন তোলা। জবাব চাওয়া।’

এর আগে গত বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোট বিদেশি দুই লাখ ৫০ হাজার। তাদের মধ্যে বৈধ ৯০ হাজার। বাকিরা অবৈধভাবে বাংলাদেশে আছেন।

আর যারা বৈধভাবে আছেন তাদের মধ্যে ৫০ ভাগ কোনো অনুমতি না নিয়েই টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন। এই বিদেশিরা বছরে ২৬ হাজার ৪০০ কোটি টাকা পাচার করেন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *