ক্যামব্রিজের সেই ‘অসাধারণ’ সমাজবিজ্ঞানীকে নাগরিকত্ব দিচ্ছে না ব্রিটেন


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক আসিয়া ইসলাম গত এক দশক ধরে ব্রিটেনে বসবাস করছেন। একজন ব্যতিক্রমী সমাজবিজ্ঞানী হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। কিন্তু যুক্তরাজ্য তাকে নাগরিকত্ব দিতে অস্বীকার জানিয়েছে।-খবর রয়টার্সের

ভারত থেকে আসা আসিয়া ইসলামের সমর্থনে রয়েছেন ব্রিটেনের বিখ্যাত সব শিক্ষাবিদ। তারা বলেন, তার ক্ষেত্রে যেটা ঘটছে, তা হতাশাজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। এমনকি ব্রেক্সিটের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে মেধাবীদের আকর্ষণের যে চেষ্টা প্রধানমন্ত্রী বরিস জনসন করছেন, তার সঙ্গেও এ ঘটনা যাচ্ছে না।

গত নভেম্বরে তিনি খবর পান যে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকত্বের আবেদন নাকচ করে দিয়েছে। আসিয়া বলেন, দেশটিতে একজন অভিবাসী হিসেবে আপনাকে সবসময় প্রান্তিক হয়ে থাকতে হবে। যদি আপনি বৈশ্বিক মেধাবীদের দেশে টানতে চান, তবে তাদের জন্য দেশটিকে অতিথিপরায়ণ করতে হবে।

তিনি বলেন, আমি এখানে গত এক দশক ধরে বসবাস করছি। আমার কাজ এখানে রয়েছে। কিন্তু আমার জীবনও এখানে জড়িয়ে রয়েছে।

নিজের পিএইচডি গবেষণা শেষ করতে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে ছিলেন আসিয়া ইসলাম। এর পর ব্রিটিশ সফরের আগে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়কে জানান যে তিনি স্থায়ীভাবে নাগরিকত্বের আবেদন করতে যাচ্ছেন।

তখন বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তারা নিশ্চয়তা দেন যে অনুমোদিত ভ্রমণ কখনই স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য ঘোষিত হবে না।

কিন্তু তার নাগরিকত্ব আবেদন বাতিলের বিষয়ে দেশটির যুক্তি হচ্ছে যে আসিয়া ইসলাম নিজের পক্ষে কোনো ব্যতিক্রমী যুক্তি তুলে ধরতে পারেননি।

এদিকে তাকে নাগরিকত্ব দেয়ার পক্ষে সরব হয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনমিকসের শিক্ষাবিদরা। মার্কিন সমাজবিজ্ঞানী নিখিল গোয়েল বলেন, ব্রিটিশ সরকারের এটিই উত্তরাধিকার যে তারা আসিয়ার মতো গবেষকদের প্রতি অসম্মানজনক, বর্ণবাদী আচরণ করে আসছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *