প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ওল্ডহ্যাম নিবাসী এরশাদ আলী সাহেব অদ্য ১৪ই ফেব্রুয়ারি ২০২০ বিকাল ৫ ঘটিকার সময় রয়েল ওল্ডহ্যাম হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯৪ বছর এবং তার দেশের বাড়ি বিশ্বনাথে দৌলতপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার ১৫ ই ফেব্রুয়ারী ২০২০ বাদ জোহর ওল্ডহ্যামের মদিনা মসজিদে অনুষ্ঠিত হইবে এবং আগামী রোববার বাংলাদেশ বিমান যোগে মরদেহটি বাংলাদেশ প্রেরণ করা হইবে এবং মরহুমের গ্রামের বাড়ীতে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রবাসবার্তা পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
