বাংলা ভাষা নিয়ে শুয়েব আহমেদ শওকতির ভাবনা


আমরা বহু বছর ধরে বাংলা ইংরেজি খিচুড়ি পাকিয়েছি। অনেক হয়েছে। এখন অন্তত এসব ভ্রান্ত ধারনা থেকে বিরত থাকি। নিজ আত্ম পরিচয় চাই। মাতৃ ভাষাকে যথার্থ মূল্যায়ন করে কৃতার্থ হই।

যুগ যুগ একুশে ফেব্রুয়ারী বলেছি এবং লিখেছি। বাংলা ইংলিশের সুধা সেবন এবং ভর্তা ভক্ষণ করে আসছি।
এবার তবে ক্ষান্ত হই। আর যেন এ ভ্রান্তি না করি । আজ থেকে আমরা প্রকৃত বাংগালী হয়ে ভাষা শহিদের সম্মান রক্ষার্থে সচেষ্ট হয়ে আপন মাকে সম্মান করে ধন্য হই। এটাই হউক আমাদের প্রত্যয়।

আজ থেকে ৮ই ফাল্গুন নামেই আখ্যায়িত করে, ভাষা দিবস পালন করা হউক । শহিদ মিনারে তো কোন ইংরেজি অক্ষর লিখা থাকেনা। তবে কেন ফেবু্রুয়ারী হবে? ফাল্গুনই হতে হবে।

বাংলা ইংলিশের সংমিশ্রণ মানে উভয় ভাষার দূরব্যবহার অবমূল্যায়ন করা । উভয় ভাষার অপমান করা অমানবিক তৎপরতা। একদম গ্রহন যোগ্য নয়। বরং নিজেকে অপদস্ত করা। বাংলা ভাষার জন্য শহিদেরা প্রাণ দিয়েছে ইংরেজি ভাষার জন্য নয়। 

তা কিন্তু কোন মতে সমীচীন হতে পারে না । তাই স্থান বিশেষে উভয় ভাষার স্বসম্মান এবং মর্যাদা রক্ষা আমাদেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কারন কোন ভাষার অপব্যবহার করা সুস্থ সচেতন মানুষের কাজ এবং লক্ষ নয় ।

সেই মর্মে ইংরেজি ও বাংলাকে নিজ নিজ অবস্থানে রেখে আপন শিখড়ের সম্মান প্রদর্শন করে আত্ম মর্যদা বজায় রাখতে হবে । আমরা আমাদেরকেই শুধরাতে হবে।

ভাষা সাংঘর্ষিকতা থেকে বিরত থাকতে হবে । এ অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাই আমাদের আত্ম পরিচয়। তাই কেন ইংরেজি হতে হবে।

আমরা যখন বাংলা ভাষা দিবস উদযাপন করবো তখন ৮ই ফাল্গুন ই বলবো এবং লিখবো । আর যদি ইংরেজি ভাষায় বলতে লিখতে হয় তখন অবশ্যই 21st February. বলবো ও লিখবো নির্দ্বিধায়।

এটাই হউক বাংলা ভাষা দিবসের আসল মন্ত্র এবং গৌরব উজ্জ্বল মর্যাদা ও সম্মাননা। আসুন আমরা প্রকৃত বাঙ্গালি হয়ে বাংলা ভাষাকে রক্ষা করে বাংলা মায়ের সন্তান হয়ে গর্ববোধ করি। কুসংস্কার বর্জন করে জাতি ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করে বিশ্বের বিস্ময় সৃষ্টি করি।

বাংলা ভাষা। মোদের ভাষা। আমাদের মাতৃভাষা। আজ থেকে হউক ভাষা দিবস। আটই (৮ই) ফাল্গুন

?
টুয়েন্টিফাষ্ট (21)ফেব্রুয়ারী।
একুশ কেন? টুয়েন্টি ফাষ্ট হবে।
?
বাংলা মোদের গর্ব। আমাদের অহংঙ্কার।
মায়ের ভাষা বাংলা ভাষা
মোদের হৃদয় নিংড়ান বর্নমালা।
মাতৃ সন্তানের বলিদান আত্মহুতি
শিরধার্য মর্যাদায় রক্ষা করি।
বঙ্গ মাতার বঙ্গিয় সংস্কৃতি,
বাংলা ও বাঙ্গালির আত্ম পরিচিতি।
???
এবার আমরা প্রতিজ্ঞা করি
আর নয় অন্যের গোলামী।
মায়ের সম্ভ্রম রক্ষায় শপথ করি
আপন সত্তায় বলিষ্ঠ থাকি।
এটাই এক মাত্র দিব্যি
ভাষা জাতি এবং কৃষ্টি।
হৃদ পাঁজরে আঁকড়ে ধরি
মোরা বাংলা ভাষী বাংগালী।
মনেপ্রাণে হলফ করি
মোরা বাংলার বাঙ্গালি।
ভাষা দিবস ফাগুন
অমর আটই ফাল্গুন।
??????

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *