” বসন্তের আগমন ” এম.এ.গফফার


বসন্তের এই স্বর্নালী দিনে
জুই ফুটেছে, গোলাপ ফুটেছে।
এসেছে ফাগুন মাস
আমি জেনে গেছি।
তুমি ফিরে আসবে,
মিটিবে না অতীতে বলার সাধ।
গতিময় বসন্তের এ সুন্দর সকালে,
নদীর কলতান।
পাখির সুমধুর কন্ঠ।
বাগানে বৈচিত্রময় ফুলের সুভাষ,
নীল আকাশের দক্ষিণা বাতাসে
ফুটন্ত ফুলের সুগন্ধে।
ফাগুনের এ অন্যান্য রুপ বৈচিত্রে
নীল গগনে বলাকা গুলো
সারি সারি ভাবে উড়ে যাচ্ছে,
নিজ গন্তব্যে।
ঋতুরাজ বসন্তের শুভাগমনে,
বাংলার প্রকৃতি যেন
অফুরন্ত রুপ লাবণ্যে ফুটে উঠেছে।
অনতি দুর দিগন্তে সবুজ শ্যামল
সোনালি ফসল ভরা মাঠের দৃশ্য গুলো,
প্রকৃতির নব সাজে আবরণ করে রেখছে।
আশা আর বাসনায় আবারো
ফিরে আসব সবুজ বাংলায়।

শুভ বসন্তকাল।

, ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *