যখন জীবন প্রবাহমান সক্ষমতার খরস্রোতে
দমন পীড়নে স্বার্থের ভাগাভাগি
চারপাশে কতজন গড়ে সখ্যতা
ঘটায় কত ইচ্ছাকৃত ভুল
ক্ষনিকের নশ্বর কতৃত্ত্বে!

যদি সুদৃঢ় না হয় আইনের শাসন
দুষ্টের দমন শীষ্টের পালন যদি সমাদৃত না হয় সমাজে
ইচ্ছাকৃত অন্যায় অবিচার নিশ্চিত বেড়ে যাবে দিনে দিনে।
যখন জীবন থমকে দাঁড়াবে
মনে পরে যদি ইচ্ছাকৃত বঞ্চিত করা হয়েছে নিজস্বার্থে
অগোচরে যতই প্রাশ্চিত্ত করে যাক
আপণ মনে সে ভুল ক্ষমা হতে পারে না কোনও কারণে
স্রষ্টার লানত পাবে কি দূর্জন নিপীড়িত সৃষ্টির অভিশাপে?
(সংরক্ষিত। কাব্যগ্রন্থ ‘ফেরারী মন’ থেকে)।
