(বিশ্ব কবিতা দিবসে সমগ্র মানবজাতির জন্য নিবেদিত)
আমি তোমায় যাচি শক্তি
ও মা’বুদ আমি হীন অতি।
তুমি ছাড়া নেই যে গতি
আমি তোমায় ভুলে গেছি
আমি অতি ভুল করেছি!

তোমার আমি করুণা চাই
অতি ক্ষুদ্র খড়কুটো ছাই
তুমি ছাড়া নাই কেউ নাই।
তুমি ছাড়া সবই অন্ধ
দেখি সব ওগো বন্ধ!
তোমার দয়া চোখে পড়ে না
তোমার পাওয়া মনে ধরে না।
কৃতজ্ঞতা ছিল না, কখনো এক চুল
ক্ষমা করো,ক্ষমা করো আজ সব ভুল।
২১-০৩-২০২০
