প্রার্থনা – গোলাম মোস্তফা


অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তযামি।

দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরনে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুনাকামী।

সরল সঠিক পুণ্য পন্থা
মোদের দাও গো বলি
চালাও সে পথে যে পথে তোমার
প্রিয়জন গেছে চলি।

যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক, মোদের কখনও
করো না সে পথগামী।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *