প্রার্থনা – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী


(বিশ্ব কবিতা দিবসে সমগ্র মানবজাতির জন্য নিবেদিত)

আমি তোমায় যাচি শক্তি
ও মা’বুদ আমি হীন অতি।
তুমি ছাড়া নেই যে গতি
আমি তোমায় ভুলে গেছি
আমি অতি ভুল করেছি!

তোমার আমি করুণা চাই
অতি ক্ষুদ্র খড়কুটো ছাই
তুমি ছাড়া নাই কেউ নাই।

তুমি ছাড়া সবই অন্ধ
দেখি সব ওগো বন্ধ!

তোমার দয়া চোখে পড়ে না
তোমার পাওয়া মনে ধরে না।

কৃতজ্ঞতা ছিল না কখনো এক চুল
ক্ষমা করো ক্ষমা করো আজ সব ভুল।
সামছুদ্দোহা ফজল সিদ্দিকী

আজ বাদশা-ফকির সবে মিলে
নফসি নফসি জপে!
করনার তাণ্ডবে সারা ধরা কাঁপে!

গ্রাম গঞ্জ ক্যাপিটাল
মিটিং মিছিল ফ্যাস্টিভ্যাল
সবই তো হলো ফেল!

ত্রাহি ত্রাহি করে সবে ত্রাহির নাহি শেষ
যেথা সেথা ঢুকে যায় সবখানে এক্সেস!

কইরে শক্তিওয়ালা কই গেলো শক্তি!
নেই কেনোরে আগের তোর সেই মাস্তি মাস্তি!

ভয় করো স্রষ্টারে
নত হও তার তরে
মাফ চাও তার কাছে না দিয়ে যুক্তি
তার করুণায় পাবো আমরা যে মুক্তি।

২১-০৩-২০২০

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *