দুর দিগন্তের বিশাল সাগরের তীরহারা
গেটগুলো বিরহ বেদনার বার্তা বিহন করে নিয়ে আসছে।
ভ্রাম্যমাণ সাগরের মাঝি আর নীল
আকাশের উড়ন্ত পাখি যেন মুক্ত পরিবেশে
মনের সুখে উড়ে বেড়াচ্ছে।
পদ্মা,নেঘনা,যমুনা সাগরের উৎস হয়ে
তাদের অবিরাম গতিবেগ যেন শুকান্ত হাহাকার
খাল বিল ডোবাকে পিপাসার্থ পানি দেবার
স্রোতধায়ায় বয়ে যাচ্ছে।
নীল আকাশের রক্তিম সুর্য্যের রুপালী
ছায়া যেন সাগরের জলস্রোত মিশে
এক অপরুপ দৃশ্যবলীর সৃষ্টি করেছে।
উত্তাল সাগরের মাঝি যেন কোন অজানার
উদ্দেশ্যে চলছে তরী বেয়ে।
চাদের তারা গুলো যেন মিট মিট করে
প্রকৃতিকে আলোকিত করেছে।
জীবনের অবসানে মানব জাতি যেন শেষ।
সমাধিতে পরিণত হচ্ছে যুগ যুগান্তর।
নীল সাগর – এম.এ.গফফার
