প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সিলেট-এর সাবেক পিপি, সিনিয়র রোটারিয়ান, কমরেড এডভোকেট এমএ মালেক গতকাল ২৯ শে মার্চ ২০২০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।


গতকাল সন্ধ্যা ৭ ঘটিকার দিকে তিনি সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির জটিলতায় ভুগছিলেন।
প্রবাস বার্তা সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
