প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি গোলাম কিবরিয়া :: গত রবিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের সাথে ভিডিও কনফারেন্স হয় l
গন জমায়েত নিষিদ্ধ থাকা সত্ত্বেও নিজ গৃহ এবং কর্মস্থল থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং মরণব্যাধি করোনাভাইরাস থেকে মানব সভ্যতা বেঁচে থাকার জন্য দোয়া করা হয় l

আয়োজিত এ দোয়ায় দেশ-বিদেশে অবস্হানরত বিএনপির কেন্দ্রীয় ও স্হানীয় বিভিন্নস্তরের নেতৃবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন l ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আবদুস সালাম ‘প্রধান অতিথি’ হিসেবে বক্তব্য রেখেছেন।
অনলাইন ভিডিও কনফারেন্সটির সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও পরিচালনা করেন সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওয়াহিদা রহমান ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সহ-সভাপতি আফজাল শিকদার।





ক্যালিফোর্ণিয়া বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনলাইন ভিডিও কনফারেন্সে চল্লিশের অধিক নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানে দেশে ও বিদেশে বিএনপির সকল নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতার সাথে থাকার অনুরোধ জানানো হয়, একইসাথে সামর্থ ও সুযোগ অনুযায়ী সকলকে যার যার অবস্থান থেকে জনসাধারনের কল্যাণে কাজ করার আহবান জানানো হয়েছে।
