প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম আমেরিকা প্রতিনিধি জিল্লুর রহমান :: করোনার ছোবলে মৃত্যুর মিছিলে ইতিমধ্যেই অনেক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীও এই পৃথিবী ছেড়ে অন্তহীন পরপারে পাড়ি দিয়েছেন।
হারিয়ে যাওয়া কয়েকজনের ছবি সামাজিক মাধ্যমে পেলাম। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত্য ২৯ জন বাংলাদেশী পরলোকগমন করেছেন। আরো অনেকেই অসুস্থ।


কেউ কেউ মুমুর্ষ অবস্হায় রয়েছেন। সাবেক যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি ডা:মুজিবুর রহমান মজুমদার,সাবেক ছাত্রনেতা শাহাবউদ্দীন, বিএনপি নেতা শরীফ লস্কর, কম্যুনিটি ব্যক্তিত্ব মাহতাব আহমেদ, বাকের আজাদ, কয়েকজন বাংলাদেশী ডাক্তার সহ অসুস্হদের মধ্যে অনেকেই এই কমিউনিটিতে নেতৃস্থানীয়। আবার অনেকেই অসুস্থ হলেও জানা যাচ্ছে না।


যারা মারা গেছেন তাদের আত্বার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা কামনা করছি। আল্লাহ অসুস্থদের আশু রোগমুক্তি করেন এবং সকলের সুস্থতা কামনা করছি।
