করোনা মোকাবিলায় দিনরাত ছুটছেন ইউএনও নাজমুন নাহার


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :: প্রাণঘাতী করোনার সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে সরকার। সরকারের এ সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে স্থানীয় প্রশাসন। তবে এ নির্দেশনা পালনে প্রথম থেকেই জীবনের ঝুকি নিয়ে একটু বেশী তৎপর ও আন্তরিকতা দেখা গেছে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারকে।

তার আন্তরিক প্রচেষ্টা নজর কেড়েছে নবাবগঞ্জ বাসীর। তিনি দিনরাত সমানতালে ছুটে চলছেন উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে। জনগণকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি নিন্ম আয়ের মানুষের খোঁজ-খবর রাখছেন তিনি। হাটবাজারে সচেতনতামূলক প্রচারণা চালানো, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মানুষের মাঝে মাস্ক ও ত্রান বিতরণ করছেন ।

তিনি এ উপজেলাবাসীর জন্য আন্তরিকভাবে যে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন এলাকার সচেতন মহল। আন্তরিকতা থাকলে একজন ইউএনও একটি উপজেলার জন্য অনেক কিছু করতে পারেন, ইউএনও নাজমুন নাহার তারই উদাহরণ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে সেনাবাহিনী টহলও জোরদার রয়েছে এবং উপজেলা প্রশাসনের নানা পদক্ষেপের সঙ্গে যুক্ত রয়েছেন নবাবগঞ্জ থানা পুলিশ, একই সঙ্গে রাস্তায় চলাচলকারী ভ্যান, ইজিবাইক বা অন্যান্য যানবাহনে জীবাণুনাশক স্প্রে করছিল সদস্যবৃন্দ।

করোনা ভাইরাস ঝুঁকি রোধে সরকারি নির্দেশনায় সামাজিক দূরত্ব বাজায় রাখতে জনসাধারন ও ব্যাবসায়ীদের সচেতন করার কাজ করে চলছেন তারা।

এই প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাঠে রয়েছেন স্থানীয় কর্মব্যস্ত কয়েকজন সাংবাদিক।
এদিকে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছে এ উপজেলার মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান, যানবাহন চলাচল।

এতে সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন দিনমজুর গরীব,অসহায় মানুষজন। এসকল উপার্জনহীন মানুষের জন্য দেয়া হচ্ছে সরকারি ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন, স্থানীয় এমপি ;উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যানের সহযোগিতায় এ উপজেলায় প্রতি মুহূর্তে কাজ করার উৎসাহ পাচ্ছি।

তিনি আরো বলেন, সকলের সহযোগিতা চাড়া করোনা প্রতিরোধ করা সম্ভব না ; তাই সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি। পাশাপাশি সকলকে নিজ গৃহে অবস্থান করার জন্য অনুরোধ করেন।

করোনা ভাইরাস সম্পর্কে এলাকাবাসী যেন এ বিষয়ে সচেতন হয়ে নিজেই নিরাপদ থাকতে পারেন। তার দিক নির্দেশনা দিচ্ছি। যেহেতু সারা বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাস দূরীকরণে কোন প্রতিরোধক ওষুধ তৈরি হয়নি সেহেতু এটি প্রতিরোধে আমাদেরকে সর্তকতা অবলম্বন করতে হবে।

আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে এ বিষয়ে সতর্ক হই তাহলে করোনা ভাইরাস এর প্রভাব অনেকাংশে কমে যাবে।

শেয়ার করুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *