প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম লিভারপুল প্রতিনিধি মোহাম্মদ আজাদ :: হাজী খলিলুর রহমান (৬০) করোনাভাইরাস বা কোভিড- ১৯ টেস্টে পজেটিভ হয়ে রয়েল লিভারপুল হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন)।

তাঁর বাড়ী সিলেট জেলার ওসমানীনগর থানার খুছকিপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সহ নানান রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের পরিবার জানান, দুই সপ্তাহ পুর্বে উনার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শে উনাকে পরীক্ষার জন্য হাসপাতাল নেওয়া হয়।
তখন পরীক্ষার মাধ্যমে উনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হলে ডাক্তারের পরামর্শে নিজ ঘরে আইলোশনে ছিলেন।
গত সপ্তাহে উনার শারীরিক অবস্হার অবনতি হলে রয়েল লিভারপুল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সোমবার বেলা ৪:৫০ মিনিটে উনিই শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনিই স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
