মৃত ব্যক্তিদের নাম তালিকায় দিয়ে চাল আত্মসাৎ আওয়ামী লীগ নেতার


প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকম নিউজ ডেস্ক :: বগুড়ায় দেরিতে চাল বের করার দায়ে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আ.লীগ সভাপতি ওয়াজেদ হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

খাদ্য অধিদপ্তরের ডিলার ওয়াজেদকে মঙ্গলবার রাতে ওই জরিমানা করেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রওনক জাহান।

এব্যাপারে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন , দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল ভুয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাৎ করেছেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার ওয়াজেদ হোসেন।

এছাড়া অনেক মৃত ব্যক্তির নামেও মাস্টারোল’ তৈরি করেছিলেন ওই নেতা। এছাড়াও যাদের নামে ‘মাস্টাররোল’ তৈরি করা হয়েছে তারা জানিয়েছেন ডিলারের কাছে থেকে চাল এখনও উত্তোলন করেননি।

তবে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, তার মাস্টাররোল সঠিক রয়েছে কিনা’ তা পরীক্ষা করার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত ডিলারের গুদাম সিলগালা থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *